• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫ চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ

চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি

grambarta / ৪৮ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গায় চুরি হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানাধীন সিনেমা হল পাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খোকন (৫৬)-এর নিজ নামীয় একটি মাইক্রোবাস গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে দৌলতদিয়ার টেকনিক্যাল স্কুলের সামনে অবস্থিত জনৈক জাহিদের গ্যারেজের সামনে থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম খোকন বাদী হয়ে ০৯ এপ্রিল ২০২৬ তারিখে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা নং-০৭, ধারা ৩৭৯ পেনাল কোড-এ একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।পরবর্তীতে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ২১ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১২টায় উদ্ধারকৃত মাইক্রোবাসটি এর প্রকৃত মালিক আমিনুল ইসলাম খোকনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, উক্ত চুরির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে তারা সর্বদা তৎপর এবং এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর