• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ইতিহাসের নতুন অধ্যায় : ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের গণমিছিল টঙ্গীতে ধানের শীষের প্রার্থীর গনমিছিলে মানুষের ঢল : রনির প্রতি আস্থা ও প্রত্যাশার প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক টঙ্গীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ : মহিলা নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মৌ সরকার-এর গুলশানে র‌্যাব-১ এর বড় মাদকবিরোধী অভিযান : ৬৭১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ টঙ্গীতে ভেঙে পড়ল পুরাতন তালগাছ : পথচারীর মৃত্যু, গুরুতর আহত ২ আনসার সদস্য আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ডাকাত মিলন গ্রেফতার গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্ব ও গাছা মেট্রো থানা এলাকায় কর্মজীবী দলের লিফলেট বিতরণ গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির পথসভায় জনস্রোত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরে ইতিহাসের নতুন অধ্যায় : ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের গণমিছিল

grambarta / ৪৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ দৃশ্যের জন্ম হয়েছে। এই প্রথম সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রকাশ্যে রাজপথে নেমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তাদের এই গণমিছিল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সোমবার বিকেলে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি টঙ্গীর আশরাফ সেতু এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশরাফ সেতু মার্কেট এলাকায় এসে শেষ হয়। গণমিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এবং গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট। তার নেতৃত্বে মিছিলে অংশগ্রহণকারী শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিলে অংশ নেওয়া নারীরা বলেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় সম্প্রীতি এবং গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে রাজপথে নেমেছি। দেশ ও জনগণের স্বার্থে আমরা ধানের শীষের পক্ষেই অবস্থান নিয়েছি। গণমিছিল চলাকালে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দৃঢ় অবস্থান সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সনাতন ধর্মাবলম্বী নারীদের এমন প্রকাশ্য ও সংগঠিত অংশগ্রহণ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি শুধু একটি মিছিল নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সচেতনতার এক শক্তিশালী প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর