• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

গুলশানে র‌্যাব-১ এর বড় মাদকবিরোধী অভিযান : ৬৭১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

grambarta / ১৩৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ রাজধানীর গুলশান থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে। র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ০১টা ১০ মিনিটে র‌্যাব-১, উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-১ এলাকা থেকে মহাখালীর দিকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পরিবহন করা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-১, রোড নং-৯, DIOUS Exclusive Office Furniture ভবনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে গুলশান-১ থেকে মহাখালীর দিকে আগত একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় কামাল মিয়া (২২) পিতা: আক্কাস মিয়া, গ্রাম: ভাসাটি, থানা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ, বর্তমান ঠিকানা: রামপুরা ওয়াপদা রোড, থানা: হাতিরঝিল, ডিএমপি, ঢাকা কে ৬৭১ বোতল (৫০৩.২৫ লিটার) বিদেশি মদ ও একটি পিকআপ ভ্যানসহ গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যসহ সকল প্রকার সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর