• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় : টঙ্গীতে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয়, কর্মজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর-২ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয় : তৃণমূলের সক্রিয়তায় উজ্জ্বল ভূমিকা যুবদল নেতা আল মুনসুর টুটুলের দাঁড়িপাল্লার জোয়ারে ভাসল চুয়াডাঙ্গা : দুই আসনেই জামায়াত প্রার্থীর জয় শান্তিপূর্ণ ভোটে উৎসবের আমেজ, গাজীপুর-২ এ বড় জয় নিয়ে এলো এম. মঞ্জুরুল রনি গাজীপুরে ইতিহাসের নতুন অধ্যায় : ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের গণমিছিল টঙ্গীতে ধানের শীষের প্রার্থীর গনমিছিলে মানুষের ঢল : রনির প্রতি আস্থা ও প্রত্যাশার প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক টঙ্গীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ : মহিলা নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মৌ সরকার-এর গুলশানে র‌্যাব-১ এর বড় মাদকবিরোধী অভিযান : ৬৭১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

দাঁড়িপাল্লার জোয়ারে ভাসল চুয়াডাঙ্গা : দুই আসনেই জামায়াত প্রার্থীর জয়

grambarta / ৪৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ কামাল হোসেন। এ সময় তিনি বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সহনশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান। চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৪৮ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৬ হাজার ৩৩৭ জন। ভোট পড়েছে ৭৪ শতাংশ। পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৭৪১ ভোট, ধানের শীষের প্রার্থী ৮১১ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৯ ভোট। এদিকে চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮৭ হাজার ২১২ জন। ভোট পড়েছে ৭৮ শতাংশ। দুই আসনেই উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুয়াডাঙ্গায় এই ফলাফল জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর