• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি গাজীপুর সিটির নতুন প্রশাসকের গণমাধ্যমের উন্নয়নে সমন্বয়ের প্রত্যয়: মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে জেএসপি’র সাক্ষাৎ দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে হত্যাচেষ্টা: পালিয়ে রক্ষা নেই, সীমান্তঘেঁষা গ্রাম থেকে গ্রেফতার মূল অভিযুক্তরা দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে : ৯ মামলার আসামি কুখ্যাত চোর গ্রেফতার স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সাক্ষাৎ টিসিবির ট্রাক ঘিরে হুড়োহুড়ি, চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়লেন নারী গাজীপুর-২ এ রনির জয়ের নেপথ্যে সুমনের দিনরাত পরিশ্রম, পাশে ছিলেন সহধর্মিণীও নগর নেতৃত্বে নতুন অধ্যায়: গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, উচ্ছ্বাসে বিএনপি নেতাকর্মীরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে আবুল কালাম’র শুভেচ্ছা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে হাবিব মোল্লা’র শুভেচ্ছা

১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি গাজীপুর সিটির নতুন প্রশাসকের

grambarta / ৬৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)’র প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মো. শওকত হোসেন সরকার। বুধবার সকালে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নাগরিক সেবা উন্নয়নে সময়বদ্ধ পদক্ষেপের প্রতিশ্রুতি দেন। নগরবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন প্রশাসক। পাশাপাশি সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজতর করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণকাজ শুরুর প্রতিশ্রুতি দেন। ঢাকার সঙ্গে সংযোগকারী বিকল্প সড়কগুলোর উন্নয়নও পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি। পরিবেশ রক্ষায় দুটি বড় পদক্ষেপের কথা উল্লেখ করেন শওকত হোসেন সরকার। মহানগরের অভ্যন্তরে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খননের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে জলাবদ্ধতা কমবে এবং মশার উপদ্রব হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গাজীপুরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ফুটপাথ দখলমুক্তকরণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত ডিসলাইন অপসারণ ও সড়কবাতির উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন প্রশাসক। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মহানগরের ৫৭টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও একটি করে শিশু পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি সুস্থ ধারার শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের আশ্বাস দেন। সিটি করপোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করে তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হবে। জনকল্যাণমুখী প্রশাসন গড়তে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে নগর ভবনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান ও সচিব মো. আমিন আল পারভেজ। পরে প্রশাসক নগর ভবনের সামনে একটি নিম গাছের চারা রোপণ করেন। একই দিনে স্থানীয় সরকার সচিবের সঙ্গে ভার্চুয়াল সভা এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দায়িত্বের প্রথম দিনেই সময়বদ্ধ কর্মপরিকল্পনা ঘোষণায় নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর