• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টিসিবির ট্রাক ঘিরে হুড়োহুড়ি, চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়লেন নারী

grambarta / ১৪৩ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬/সি রোডে মঙ্গলবার সকাল থেকেই ভিড় করেন শত শত মানুষ। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে দীর্ঘ সময় অপেক্ষা করেন ক্রেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। একপর্যায়ে লাইনে শৃঙ্খলা ভেঙে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থান পরিবর্তনের উদ্দেশ্যে ট্রাকচালক গাড়ি চালু করলে হুড়োহুড়ি শুরু হয়।

চলন্ত ট্রাকের পেছনে মরিয়া হয়ে ছুটতে থাকেন অনেক ক্রেতা। কেউ কেউ ট্রাকের পেছনের অংশ ধরে ঝুলে পড়েন। এ সময় এক নারী ভারসাম্য হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে সহায়তা করেন। তার আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। রমজানে নিত্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় টিসিবির পণ্যের প্রতি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর