• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে কভার্ড ভ্যানের ধাক্কায় গ্রামীণফোন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু রমজানে গাজীপুরে অবৈধ গ্যাসের বিরুদ্ধে কঠোর অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন বিল ছাড়ের শর্তে ১২ লাখ টাকা ঘুষ দাবি : নোয়াখালীতে দুদকের ফাঁদে সোনাগাজীর PIOসহ আটক ২ কারাবন্দী স্বজনদের স্বস্তি : কাশিমপুর কারাগারে চালু হলো আধুনিক গলফকার সেবা আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ৩৩ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১, নগদ টাকা উদ্ধার নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের ফুলেল শুভেচ্ছা দীর্ঘ ১৮ মাস পর টঙ্গীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার-পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ঘিরে চাঞ্চল্য টঙ্গী পশ্চিম থানার অভিযানে ৩ জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ২২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ১ জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি গাজীপুর সিটির নতুন প্রশাসকের

বিল ছাড়ের শর্তে ১২ লাখ টাকা ঘুষ দাবি : নোয়াখালীতে দুদকের ফাঁদে সোনাগাজীর PIOসহ আটক ২

grambarta / ৪০ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলার সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) কর্তৃক ৫টি প্রকল্পের কাজের বিল প্রদানের শর্ত হিসেবে ১২ বারো লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগে পরিচালিত ফাঁদ অভিযানে নগদ ১ এক লক্ষ টাকা গ্রহণকালে হাতেনাতে আটক হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও তার এক সহযোগী। দুদক সূত্রে জানা যায়, ঠিকাদারের নিকট থেকে ১২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নগদ ১ লক্ষ টাকা ঘুষ গ্রহণকালে মোঃ আল-সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সোনাগাজী উপজেলা এবং তার সহযোগী কার্যসহকারী আবু নাসেরকে আটক করা হয়।অভিযানটি পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর ট্র্যাপ টিম। এ ঘটনায় উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে আটক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দুদক জানিয়েছে, সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর