• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবুল কালাম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আল মুনসুর টুটুল ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল খালেক ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবুল কালাম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-বেনজির রহমান পিন্টু সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-রুবেল সরকার সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আল আমিন সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-দুলাল হোসেন সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আলী আহাম্মেদ টুকু সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আইয়ুব আলী

বনানীতে র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৩৩ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার-১

grambarta / ৪২ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

৫৩৮ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর র‍্যাব‑১। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। এরই ধারাবাহিকতায় রবিবার (৮ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে র‍্যাব-১, উত্তরা’র একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডিএমপি’র বনানী থানা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে গুলশান-১ থেকে মহাখালী অভিমুখে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বনানী থানাধীন ব্লক-জি, রোড নং-৮, বাসা-১৯, সেলটেক আবির গার্ডেন ভবনের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ সময় গুলশান-১ থেকে মহাখালীর দিকে আসা একটি পাজেরো গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যদের সহায়তায় মো. আল-আমিন (৩০) নামে একজনকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শাকতলী গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশি মদ এবং একটি পাজেরো গাড়ি জব্দ করা হয়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর