• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর নগরবাসীকে আনোয়ার মিয়া’র শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা পৌরবাসীকে মশিউর রহমানের শুভেচ্ছা চুয়াডাঙ্গায় ডিবির মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আবুল হাসেম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আবু সাকের সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-হাজী জহিরুল ইসলাম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-জাহাঙ্গীর আলম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-কাজী হুমায়ন পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-শাহিন আহমেদ রিজভী

চুয়াডাঙ্গায় ডিবির মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

grambarta / ৩৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) সৌমিত্র সাহা, এএসআই (নিঃ) আবু আল ইমরান এবং এএসআই (নিঃ) মোঃ মোত্তালেব হোসেনসহ জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার অন্যান্য সদস্যরা। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার পুরাতন ব্রিজ সংলগ্ন সোহানের মোটরসাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ সজিব হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি দৌলতদিয়ার মাদ্রাসাপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ২৬ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর