• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল হোমিও অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২

grambarta / ৯৫ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলায় মাদক ও চোরাচালানবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ১৭০ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ গত ৪ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ০৭নং জেহালা ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বানকের মাঠ সংলগ্ন পুকুরের পূর্ব পাড় থেকে দুইজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৭০ (একশত সত্তর) বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেে মোঃ আব্দুল মজিদ (৫৮), সাং বেতবাড়ীয়া এবং মোঃ ফেলু মন্ডল (৪০), সাং কুটিপাইকপাড়া; উভয়েই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর