• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন

grambarta / ৩০ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকাল ৫টায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে দর্শনা-মুজিবনগর সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সঙ্গে পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়ে। মানবাধিকার প্রতিষ্ঠায়ও একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরামুল হক পিপুল, সভাপতি, দর্শনা প্রেসক্লাব। বক্তব্য রাখেন মনিরুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক, দর্শনা প্রেসক্লাব; মোঃ আওয়াল হোসেন, সভাপতি, দর্শনা সাংবাদিক সমিতি; সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক নেতা মোঃ জাহিদুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান রনিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর