• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার উদ্ধার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫° সেলসিয়াস, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার উদ্যোগ : কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন দামুড়হুদায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা : ওয়ারেন্টভুক্ত মিলন হোসেন কারাগারে টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী, থানায় আত্মসমর্পণ গাজীপুরের ৪৮ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া লেদু মোল্লা রোডে ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার উদ্ধার

grambarta / ৫৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, ছিনতাই, চোরাচালান ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব-১। র‌্যাব-১ সূত্রে জানা যায়, গত ০২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২টা ১৫ মিনিটে র‌্যাব-১, সিপিসি-৩, গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে তথ্য পায় যে, ময়মনসিংহ জেলা থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওইদিন রাত আনুমানিক ২৩টা ৫০ মিনিটে জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডিকিতে অত্যন্ত সুকৌশলে লুকানো ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর