জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : স্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল। স্টার সানডে খ্রিস্টান ধর্মালম্বীদের একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় দিন।
এই দিনটি যিশু খ্রিস্টের জেরুজালেমে আগমনের স্মরণে বিশেষ ধর্মীয় মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায় নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে থাকেন। রোববার এক শুভেচ্ছা বার্তায় নাজমুল হোসেন মন্ডল বলেন, স্টার সানডে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। এই বিশেষ দিনে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালিত হোক এই কামনা করেন। তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, স্টার সানডে উপলক্ষে সবার জীবনে নতুন আশা, আনন্দ ও ইতিবাচক শক্তির সঞ্চার হবে। নাজমুল হোসেন মন্ডল ৪৩ নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর পথচলার প্রধান শক্তি। ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গঠনে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং স্টার সানডে উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।