• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান : ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ আটক বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় জাভান হোটেল মালিক গ্রেপ্তার টঙ্গীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে অফিসারদের ব্রিফিং, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগের নির্দেশ পুলিশ সুপারের পবিত্র হজ্বে যাওয়ার আগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন মনোয়ার হোসেন খোকন : উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দিলেন (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকার চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা

টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে সম্রাটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: এলাকার কল্যাণে সেবার অঙ্গীকার

grambarta / ৭৯ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাটের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার বিকেলে ফকির মার্কেট এলাকায় গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজিন, আলেম-ওলামা ও সমাজসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সম্রাট। সভার সভাপতিত্ব করেন মোঃ আব্দুল হাদী পাঠান। উপস্থিত ছিলেন মোঃ শাহিন ফকির, মোঃ মোশারফ হোসেন ফকির, সৈয়দ নুর আলম, মোঃ শাজাহান মন্ডল, যোহ মন্ডল, মোঃ সেলিম ভান্ডারি, সুজন, মুন্না ওয়াহিদ, চঞ্চল, রাকিব, রাব্বি, ইমরান, আনাস মন্ডল, আলিফ, আবু সুফিয়ান, শিপন, নাহিয়ান, রিফাত, মাসুদ, হাসান সহ স্থানীয় মুরব্বি, মার্কেট কমিটি ও ব্যবসায়িক বৃন্দ। ইফতারের পূর্বে বিশেষ দোয়া মাহফিলে সকল মুসলিম উম্মতের শান্তি, দেশের সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করা হয়। মোঃ সম্রাট তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করব। আমি আপনাদের নেতা হয়ে নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন, আমি এলাকার উন্নয়নে কাজ করব। এই অনুষ্ঠান স্থানীয় জনগণের মাঝে সম্রাটের সেবামূলক ও অন্তরঙ্গ নেতৃত্বের ধারণা তুলে ধরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর