• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক সমাজ গঠনের আহ্বান জানালেন ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক সমাজ গঠনের আহ্বান জানালেন বিএনপি নেতা বি.এম শামীম নববর্ষে ঐক্য, উন্নয়ন ও জনসেবামুখী সমাজ গঠনের আহ্বান জানালেন ৪৬ নং ওয়ার্ডের যুবদল নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী নববর্ষে ঐক্য, উন্নয়ন ও জনসেবামুখী সমাজ গঠনের আহ্বান জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল নববর্ষে শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়নমুখী সমাজ গঠনের আহ্বান জানালেন বিএনপি নেতা আজিজুর হক রাজু মাস্টার নববর্ষে শিল্পোন্নয়ন, সম্প্রীতি ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয়ে শুভেচ্ছা জানালেন নিউ মুন্নু ফাইন কটন মিলসের এমডি আব্দুস সালাম নববর্ষে উন্নয়ন, সম্প্রীতি ও নাগরিক সেবার প্রত্যয়ে শুভেচ্ছা জানালেন অলিম্পিয়া টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল হাসেম নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান জানালেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন বাংলা নববর্ষে উন্নয়নমুখী সমাজ বিনির্মাণের অঙ্গীকার কৃষক দলের সভাপতি রহমত উল্লাহ’র নতুন বছরের প্রেরণায় শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা মনোয়ার হোসেন খোকনের

টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

grambarta / ৮৫ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ডে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিতে শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাত ৮টায় টঙ্গীর বনমালা রোডস্থ হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফে টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফির উদ্যোগ ও আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।উদ্বোধনী খেলায় শরিফ একাদশ ও বাদল একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শরিফ একাদশ ২-১ গোলে বাদল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফি উদ্দিন সফি। এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান। স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে এবং তাদের সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে। টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর