• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান : ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ আটক বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় জাভান হোটেল মালিক গ্রেপ্তার টঙ্গীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে অফিসারদের ব্রিফিং, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগের নির্দেশ পুলিশ সুপারের পবিত্র হজ্বে যাওয়ার আগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন মনোয়ার হোসেন খোকন : উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দিলেন (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকার চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা

নববর্ষে শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়নমুখী সমাজ গঠনের আহ্বান জানালেন বিএনপি নেতা আজিজুর হক রাজু মাস্টার

grambarta / ১৭ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, শিক্ষক ও সমাজসেবক আজিজুর হক রাজু মাস্টার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতীক। পহেলা বৈশাখ নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করে। পুরোনো বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি ভুলে নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে শিক্ষা বিস্তার, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলা, শ্রমিক কল্যাণ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে তিনি সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের এই অনুপ্রেরণায় পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩।

শুভেচ্ছান্তে :
আজিজুর হক রাজু মাস্টার
সভাপতি
৫৪ নং ওয়ার্ড বিএনপি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর