• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক সমাজ গঠনের আহ্বান জানালেন ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক সমাজ গঠনের আহ্বান জানালেন বিএনপি নেতা বি.এম শামীম নববর্ষে ঐক্য, উন্নয়ন ও জনসেবামুখী সমাজ গঠনের আহ্বান জানালেন ৪৬ নং ওয়ার্ডের যুবদল নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী নববর্ষে ঐক্য, উন্নয়ন ও জনসেবামুখী সমাজ গঠনের আহ্বান জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল নববর্ষে শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়নমুখী সমাজ গঠনের আহ্বান জানালেন বিএনপি নেতা আজিজুর হক রাজু মাস্টার নববর্ষে শিল্পোন্নয়ন, সম্প্রীতি ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয়ে শুভেচ্ছা জানালেন নিউ মুন্নু ফাইন কটন মিলসের এমডি আব্দুস সালাম নববর্ষে উন্নয়ন, সম্প্রীতি ও নাগরিক সেবার প্রত্যয়ে শুভেচ্ছা জানালেন অলিম্পিয়া টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল হাসেম নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান জানালেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন বাংলা নববর্ষে উন্নয়নমুখী সমাজ বিনির্মাণের অঙ্গীকার কৃষক দলের সভাপতি রহমত উল্লাহ’র নতুন বছরের প্রেরণায় শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা মনোয়ার হোসেন খোকনের

নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে শুভেচ্ছা জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক

grambarta / ১০ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে ৪৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ, মেহনতি জনতা ও সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা জানিয়েছেন ৪৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসের এক অনন্য প্রতীক। পহেলা বৈশাখ আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার বার্তা। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ও হতাশা পেছনে ফেলে নতুন বছরের নতুন সূর্যোদয়ের আলোয় আলোকিত হোক আমাদের জীবন, পরিবার, সমাজ ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও অফুরন্ত সুখের বার্তা। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তিনি সর্বদা কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরের প্রেরণায় সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলবে। হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠুক একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। শুভ হোক নববর্ষ, শুভ হোক আগামীর পথচলা।শুভ নববর্ষ ১৪৩৩।

শুভেচ্ছান্তে :
আব্দুল খালেক
সভাপতি
৪৬ নং ওয়ার্ড যুবদল
এবং কাউন্সিলর পদপ্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর