বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে ৪৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ যুবসমাজ, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর পদপ্রার্থী আল মুনসুর টুটুল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের প্রতীক। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশার আলো, সম্ভাবনার দ্বার এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা নিয়ে আসে। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট ও হতাশাকে পেছনে ফেলে নতুন বছরের সূর্যোদয়ে আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও দেশ। তিনি আরও বলেন, নতুন বছর হোক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধ জীবনের প্রতীক। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তিনি সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। নববর্ষের অনুপ্রেরণায় পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছান্তে :
আল মুনসুর টুটুল
সাধারণ সম্পাদক ও কাউন্সিল পদপ্রার্থী ৪৬ নং ওয়ার্ড।