বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা এবং কাউন্সিলর পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতীক। পহেলা বৈশাখ নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করে। পুরোনো বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি ভুলে গিয়ে নতুন বছরের আলোয় আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর হোক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা বাহক। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তিনি সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। নববর্ষের এই অনুপ্রেরণায় পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবেএমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩
শুভেচ্ছান্তে :
মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়
যুবদল নেতা টঙ্গী পূর্ব থানা ও
কাউন্সিলর পদপ্রার্থী ৫৭ নং ওয়ার্ড।