বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে টঙ্গী পূর্ব থানাসহ সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সভাপতি রহমত উল্লাহ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতীক। পহেলা বৈশাখ নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করে। পুরোনো বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি ভুলে নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে তিনি সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের এই অনুপ্রেরণায় পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩।
শুভেচ্ছান্তে :
মোঃ রহমত উল্লাহ
সভাপতি
টঙ্গী পূর্ব থানা কৃষক দল।