• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সাবেক এমপির গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার

grambarta / ২২২ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে প্রয়াত এক এমপির শুল্কমুক্ত পাজেরো জিপ থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। এ সময় জিপের চালক সুজন হোসেনকে (২৯) আটক করা হয়। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান। আটক সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান বলেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই পাজেরো জিপটি (রেজি: নং ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) থামানো হয়। পরে জিপটির চালক সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের পর গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতর থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরও বলেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর যাচাই বাছাইয়ে দেখা যায় গাড়িটি প্রয়াত সাবেক এক এমপির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর