• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে র‌্যাবের বিশেষ অভিযান : চার হাসপাতালে আড়াইলাখ টাকা জরিমানা

grambarta / ২২৭ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে চারটি হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর আহনাফ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব-১ এর একটি দল টঙ্গী এলাকায় সোমবার সকাল ১১টা থেকে দুপুর পৌঁনে দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। অভিযানে গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফ এম আহসানউল্লাহ উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ সময় টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতাল মালিককে এক লাখ টাকা, সেবা শুশ্রূষা হাসপাতাল মালিককে পঞ্চাশ হাজার টাকা, ফাতেমা জেনারেল হাসপাতাল মালিককে আশি হাজার টাকা, নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান বলেন, বর্তমানে বেসকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান তলানিতে। অসাধু ব্যবসায়ীরা টঙ্গীতে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। জনস্বার্থে  আমাদের এ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর