• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গার দুই ইউনিয়নে নির্বাচন সম্পন্ন : বিশ্বজিৎ সাহা ও সুজন নির্বাচিত

grambarta / ২৬১ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

জাহাঙ্গীর আলম : চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে বিশ্বজিৎ সাহা ও শংকরচন্দ্র ইউনিয়নে সুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাহুল রাহা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।মাখালডাঙ্গা ইউপিতে ঘোড়া প্রতীকের বিশ্বজিত সাহা ৫ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। এই নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন। এছাড়া সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩ জন। অপরদিকে শংকরচন্দ্র ইউপিতে চশমা প্রতীকের মহিউল আলম সুজন ৪ হাজার ৫০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী নিলুয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৮১৭ ভোট। শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে লড়াইয়ে ছিলেন ৪২ জন ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ছিলেন ১৬ জন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর