• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে পরিবেশ, নদী রক্ষা , বায়ু দূষণ, ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন

grambarta / ২০৪ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্প নগরীর ফকির মার্কেট এলাকায় পরিবেশ, নদী রক্ষা, বায়ু দূষণ ও ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে সাধারণ আলেম-ওলামা ঐক্য পরিষদ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার ১১ জুলাই সকাল সাড়ে ১১ টায় ফকির মার্কেট সংলগ্ন টঙ্গী বিসিকে গাজীপুর মহানগর জেলা শাখার সাধারণ আলেম-ওলামা ঐক্য পরিষদের ক্বারী মাওলানা আমির হোসেনের নেতৃত্বে ও সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাল আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ইউসুফ, ছাত্র পরিষদ থেকে বক্তব্য রাখেন মোঃ ইয়াসিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,শিল্প বর্জে প্রতিনিয়তই আমাদের পরিবেশ ও জীববৈচিত্র নষ্ট হচ্ছে। শিল্প বর্জ্য পরিশোধন না করেই সরাসরি নদীতে ফেলা হচ্ছে।এ সময় বক্তারা আরো বলেন, বিভিন্ন কারখানার মালিকদের উদাসিনতায় পরিবেশ ক্ষতি হচ্ছে। তারা আইন না মেনে যত্রতত্র বজ্র অপসারণ করছেন। এ সময় বক্তারা কারখানার মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা আরো বলেন অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ, আবাসন তৈরী ও যেখানে-সেখানে বর্জ্য ফেলার কারণে সামান্য বৃষ্টিপাত হলেই অনেক স্থানে জলাবদ্ধতা তৈরী হয়। এতে সাধারণ মানুষ দূর্ভোগে পড়ছে, বর্তমান এই বর্ষা মৌসুমের ডেঙ্গু মশার উৎপাত বেড়ে চলছে । তাই এসব সমস্যা সমাধানে আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র স্থানীয় কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর