• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা প্রেসক্লাবে জামায়াতের জেলা আমীরের মতবিনিময়

grambarta / ১৭৪ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দর্শনা প্রেসক্লাবে আয়োজিত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর দর্শনা শাখার আমীর মাওলানা রেজাউল ইসলাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর জননেতা মোঃ রুহুল আমিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে স্বৈরশাসনের পতনের মাধ্যমে দেশে বিপ্লবী ছাত্রসমাজ দেশে নির্যাতিত জনগন ও মুক্তিকামি মানুষের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। দীর্ঘ ১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে, সাংবাদিকদের কলম এখন স্বাধীনভাবে লিখতে পারছে। ডিবি অফিসের ভয়ংকর চিত্র আয়নাঘরের লোমহর্ষক ঘটনা, সাদা পোশাক বাহিনীর দুর্দান্ত দাপট অসহনীয় আচরণ, নির্যাচিতদের দীর্ঘশ্বাসে ৫ই আগস্ট আসতে সাহায্য করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিশন মানুষের কল্যান সাধন করা ও সৎযোগ্য মানুষ তৈরী এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা চাই আইন বর্হিভূত হত্যার বিচার হোক, সকল দুর্নীতির বিচার হোক, সরকারের সকল কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সরকারী সকল দপ্তর রাজনীতি মুক্ত হোক। তিনি সাংবাদিকদেও সহযোগিতা কামনা করেন। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক এস,এম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সম্পাদক হানিফ মন্ডল, সহসম্পাদক নজরুল ইসলাম, মাহমুদ হাসান রনি, মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, এফ,এ আলমগীর, মনিরুজ্জামান সুমন, আহসান হাবিব মামুন, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান, ইমতিয়াজ রয়েল, সুকমল চন্দ্র বাঁধন, ফরহাদ হোসেন, আবিদ হাসান রিফাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর