• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে নাসির গ্লাসে চুল্লির আগুন থেকে অগ্নিকাণ্ড

grambarta / ১৭৭ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে নাসির গ্লাসের একটি চুল্লির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার সীমান্তবর্তী নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুল্লি থেকে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি আরো জানান, কারখানার ভেতরে গ্লাস তৈরির কাঁচামাল চুল্লিতে উচ্চ তাপমাত্রায় গলানো ও জমানোর কাজ হয়। ওই চুল্লির একটি প্লেট সরে গিয়ে উচ্চ মাত্রায় গলানো কাঁচামাল লাভার মতো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সেখান থেকে সৃষ্ট আগুন ফ্লোর ও শেডে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার প্রকৌশলীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর