• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির উন্নতি হবে ধীরে

grambarta / ১৬৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টির পরিমাণ কমে আসায় বন্যাকবলিত বেশির ভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ধীরগতিতে হলেও বন্যা পরিস্থিতির এই উন্নতি রোববারও অব্যাহত থাকবে। অবশ্য গোমতী নদীর পানি কুমিল্লা পয়েন্টে গতকাল সন্ধ্যার সময়ও বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফেনী নদীর পানি রামগড় পয়েন্ট এলাকায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যাদুর্গত এলাকার পানি গতকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গড়ে ১৫ সেন্টিমিটার করে কমেছে বলে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। তিনি গতকাল রাতে বলেন, বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে এখনো কুমিল্লায় পানি কমার গতি কম। রোববার ও সোমবার উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এর ফলে বন্যাকবলিত এলাকা থেকে হয়তো একটু ধীরগতিতে পানি কমতে পারে। তবে বন্যা উন্নতির ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গতকাল খুলনার কয়রায় ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। ভারী বৃষ্টি হয়েছে ভোলাতেও, ৪৭ মিলিমিটার। এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে ৩৮ মিলিমিটার, সাতক্ষীরায় ৩১ মিলিমিটার ও বরিশালে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বন্যায় আক্রান্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশকিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বান্দরবানে ২১ মিলিমিটার; কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরের রামগতিতে ৫ মিলিমিটার করে; কক্সবাজারে ২ মিলিমিটার এবং চট্টগ্রামে সামান্য বৃষ্টি হয়েছে। এর বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ মিলিমিটার ও সিলেটে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর