• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

grambarta / ১৯৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মতিন তোতা, তার ছেলে ইব্রাহিম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের নেতা মিজানুর রহমান, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। বাকিদের নাম জানা যায়নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল থেকে চরএলাহী ইউনিয়নে বিএনপির একজন শীর্ষ নেতার উপস্থিতিতে ত্রাণ বিতরণের কর্মসূচি ছিল। এ জন্য গতকাল রাতে সেখানে মিছিল বের করেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও যুবদল নেতা ডা. ফরিদের নেতৃত্বে নেতাকর্মীরা। এ সময় আবদুল মতিন তোতার নেতৃত্বে তার ছেলে ও অন্যরা গিয়ে তাদের বাধা দেন। উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে ঢাকার পপুলার হাসপাতালে ও ইউনিয়ন শ্রমিক দল নেতা মিজানুর রহমানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি নেতা আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম বলেন, ‘ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজ, ডা. ফরিদসহ আরও কয়েকজনের পরিকল্পনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে আমার বাবার ওপর হামলা চালায়। ইসমাইল হোসেন বলেন, আবদুল মতিন তোতা এবং তার ছেলেরা চরএলাহী ইউনিয়নে বিএনপি না করে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে লুটপাট, দখল, রাজত্ব চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ত্রাণ বিতরণের প্রচারণায় মঙ্গলবার রাতে সে ও তার ছেলেরা হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর