• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

যশোরের শার্শায় বিএনপি’র গণ সমাবেশে হামলা আহত-৭

grambarta / ১৮০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় বিএনপি মফিকুল হাসান তৃপ্তির সমাবেশ কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এসময় সমাবেশে ১০/১২ টি ককটেল বোমা বিস্ফোরণ ও হয়েছে। এ ঘটনায় মফিকুল হাসান তৃপ্তিরর সমার্থক অন্তত ৭ জন আহত হয়েছে। (মঙ্গলবার) দুপুর ১ টার দিকে শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্টেজ ভাঙ্গচুর ও হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, সমাবেশের আগে থেকেই বিএনপি’র যুগ্ম হাসান জহির গ্রুপের মধ্যে, উত্তেজনা ছিল। তবে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের শার্শা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সমার্থক নেতারা ২৬/১১/২০২৪ ইং বিকেল ৩ ঘিটকায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ বিএনপির আরকটি গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির এর গ্রুপ বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা ও তাণ্ডব বোমাবাজি চালায়।এ সময় তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। একই সাথে অন্তত ১২টি ককটেল বোমার বিস্ফোরণ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের ৭ জন নেতাকর্মী আহত হয়েছে। যশোরের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে অভিযুক্ত কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর