• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

র‍্যাব-১০ এর মাদক বিরোধী অভিযান : ৩১১ বোতল ফেনসিডিল সহ জীবনগরের জাহিদুল আটক 

grambarta / ১৮২ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : র‍্যাব-১০ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১১ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার ৩০ নভেম্বর রাত ১০ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে একটি পিকআপ থেকে ফেন্সিডিল উদ্ধার করে। সূত্রে জানাগেছে, ৩০ নভেম্বর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে বাসে করে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর সাকিনস্থ চানপুর রাস্তার মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে সন্দিগ্ধ একটি পিকআপ র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়। অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালক’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীর পায়ের কাছে রাখা তার নিজ হাতে বের করে দেয়া দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত আনুমানিক ৯,৩৩,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যমানের ৩১১ (তিনশত এগার) বোতল ফেন্সিডিলসহ পিকআপের চালক’কে গ্রেফতার করে। আটককৃত আসামী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দক্ষিণ পাড়ার শামছুল হক দুলালের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৭) গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর