• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

grambarta / ১৭৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য তখন রাজাকার, আল-বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বাঙালীর সেই মহান সূর্য সন্তানদের স্মরনে নানা কর্মসূচির মধ্যদিয়ে সেই দিনটি পালন করছে সাতক্ষীরাবাসী। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিষয় আলোচনা করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি, জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি আবু বক্কার সিদ্দিক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর