• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় বৃদ্ধ’র মৃত্যু

grambarta / ১৮৫ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় তাইজাল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান তথ্য নিশ্চিত করেছেন। নিহত আইজাল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও নিহফতের স্বজনরা বলেন, সন্ধ্যার আগে কৃষি কাজ শেষে বাইসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন আইজাল হোসেন। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে পৌছালে পিছন থেকে আসা দ্রুতগতির লাটাহাম্বার বাইসাইকেলকে ধাক্কা দিলে বৃদ্ধ আইজাল হোসেন ছিটকে পাকা রাস্তার উপর পড়েন। পরে স্থানীয়রা লাটাহাম্বাটি আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় আইজাল হোসেনকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর