• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে পুলিশের অভিযানে ১৮ ছিনতাইকারী গ্রেফতার

grambarta / ২১৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : ছিনতাই প্রতিরোধে শিল্প নগরী টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার রাতভর টঙ্গী পূর্ব থানা এলাকার নতুন বাজার, মাছিমপুর, মধুমিতা রোড ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৫ টি ছোরা, ০২ টি সুইচ গিয়ার,১০ টি চাকু উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে ছিনতাইকারীদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আনোয়ার হোসেন (২৮), সাগর (২৩), রাজা হোসেন বিশাল (২০), মোঃ দুরন্ত (২২), মানিক মিয়া (২৯), আজারুল (১৯), তুহিন(১৯),  সজিব (২৩),  শুভ (২২) সাগর (২২), আবু বক্কর সিদ্দিক (২৩) হাসান (১৮), শুভ (২৮), এমদাদুল (১৪), শুভ(১৭), সিয়াম (১৫),  নাছির(১৬) ও সরিফুল ইসলাম(২৩)। পুলিশ জানায়, চলমান ছিনতাই বিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন,  ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর