• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদক বিরোধী অভিযান : আটক-২ ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

grambarta / ৪৯৯ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে দেওয়া হয়েছে জেল করা হয়েছে জরিমানা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আলমডাঙ্গা রেজওয়ানা নাহিদ এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয় এরশাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে । মিন্টু (৪৪)কে, আসামির নিজ দখলীয় বসতঘরের মধ্যে হইতে উদ্ধার করা হয় ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে পৃথক আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয় উপজেলার হাউসপুর গ্রামের শহিদুল ইসলাম ডুবরী’র স্ত্রী আয়েশা খাতুন (৩০)কে, আসামির নিজ দখলীয় বসতঘরের মধ্যে হইতে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর