• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে ডেভিল হান্ট’র অভিযান : আজমত উল্লাহ খানের ভাতিজাসহ আটক ৮

grambarta / ১৩১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জে চলমান “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে আটজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের ভাতিজা পারভেজ এবং এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও কালীগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গত ৭ ফেব্রুয়ারি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে ১৫-২০ জন ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে সরকার “ডেভিল হান্ট” অভিযানের ঘোষণা দেয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, তাদের থানার অভিযানে চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আজমত উল্লাহ খানের ভাতিজা পারভেজ। এছাড়া, টঙ্গী পূর্ব থানা থেকে আরও দুইজন ও কালীগঞ্জ থানা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর