• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দামুড়হুদায় রক্তক্ষয়ী সংঘর্ষ : নারীসহ আহত-২২

grambarta / ২৬৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে উভয় পক্ষের অন্তত ২২জন আহত হয়েছে। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন(৩৫), আফছার আলির ছেলে মিলন হোসেন (৩০),নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮) ও মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলির ছেলে আব্দুল আলিম (৩৫), মস্তবারী মন্ডলের ছেলে ইউনুস আলি (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলি (৫০), হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ(১৮), রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলির ছেলে শরিফুল (৩৫), নাজের মন্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সএর ছেলেবাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেন (৩৫) সহ অজ্ঞাতনামা ৫ জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি ও মৃত আফসার আলির ছেলে আব্দুল হালিম গংয়ের সঙ্গে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। আদালতে মামলা রয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২২জন আহত হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় সকাল থেকে আহত রোগী আসছে বর্তমানে এখানে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও মারাত্মক আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর