• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

উত্তরায় সাংবাদিক অপহরণের ঘটনায় ১ নারী আটক

grambarta / ২০৫ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আবু হাসানকে অপহরণের ঘটনায় ফোন করে ডেকে আনা সেই নারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ ই মে) দুপুরে টঙ্গী থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত নারী নাম রেবেয়া আক্তার রিতা(৩১) সে বর্তমানে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মোঃ রতন মিয়ার মেয়ে। পুলিশ ও মামলা সুত্রে জানা যায় গত ২৭ শে এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। পরে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইচ মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন লোক তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে পালিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার দিলে তার চিৎকার শুনে পুলিশ ও জনগণ এগিয়ে এসে তাকে উদ্ধার করে।  এসময় ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-৭২ তারিখ ২৮ শে এপ্রিল ২০২৫ ইং ধারা-১৪৩,৩২৩,৩৬৫,৩৭৯ ও ৩৪ পেনাল কোড ১৮৬০। এই মামলায় এ পর্যন্ত সর্ব মোট ১ জন নারী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন আমাদের সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা’র) সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে রেবেয়া আক্তার রিতা নামে এক নারীকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। ঐ নারী অপহরণ মামলার এজাহার নামীয় আসামী,ঐ নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য আমাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে। বাকি আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর