• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জেলা যুবদলের সদস্য আরিফ

grambarta / ১৫৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

এ,আর,ডাবলু জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও শিক্ষানুরাগী আরিফুজ্জামান আরিফ। বুধবার (২১ মে) বিকেলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে ড.মোঃ কামরুজ্জামান পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি জীবননগর  উপজেলার মনোহরপুর ইউনিয়নে ধোপাখালী অবস্থিত।আরিফুজ্জামান আরিফ ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলীর ছেলে।প্রতিষ্ঠানটির ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও অবদানকে স্মরণ করেই প্রতি বছর শত শত শিক্ষার্থী এখানে শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকে। আরিফ একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ধোপাখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহল এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার মান আরোও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর