• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

জীবননগরে পণ্যবাহী ট্রাক খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

grambarta / ২২২ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর দত্তনগর সড়কে কোল্ড স্টরে সামনে ফল বহনকারী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়।এর এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেলপার।রবিবার (৬ই জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জীবননগর দত্তনগর সড়কে কোল্ড স্টোরের সামনে ফল বহনকারী একটি ট্রাক জীবননগরের দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে আসা পন্যবাহী একটি ট্রাক দত্তনগরের অভিমুখে যাচ্ছিল। পরবর্তীতে সড়কে ঝুলে থাকা গাছের ডাল থেকে বাঁচতে পন্যবাহী ট্রাক সড়কের এক পাশে চাপিয়ে দেয়। এরপর ফলবাহি ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায় । এ সময় ট্রাকে থাকা ফলের সামান্য ক্ষতি হলেও প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেল্পার। এদিকে ট্রাক চালক শাহজাহান জানান, রবিবার দিবাগত রাত একটার দিকে খুলনা থেকে ফল বোঝাই করে জীবননগর ও দর্শনের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্য সকাল সাড়ে ছয়টার দিকে দত্তনগর কোল্ড স্টোরের সামনে আসলে অপরদিক থেকে আসা একটি পন্যবাহী ট্রাক গাছের ঝুলে থাকা ডাল থেকে বাঁচতে আমার দিকে চাপিয়ে দেয় । এরপর আমি সংঘর্ষ এড়ানোর জন্য সড়কের পাশে ট্রাকটি নামিয়ে দেওয়াই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। আর এই ঘটনায় ফলের সামান্য ক্ষতি হলেও আমাদের বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর