• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে জমি বিক্রিতে বাধা : ন্যায়সঙ্গত প্রতিবাদে জমির মালিকের মেরে জখম

grambarta / ২৪৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে জমি বিক্রি করতে গেলে জমির মালিককে বিভিন্নভাবে হয়রানি ও বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে দত্তপাড়ার আকরাম আলীর ছেলে মো: সুজন (২৫), ও আতাউর রহমানের ছেলে মো: আকরাম বিরুদ্ধে। এবিষয়ে ন্যায়সঙ্গত প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে জমির মালিককে মারাত্মক জখম করেছে সুজন গং । গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে মহানগরীর ৪৯ নং ওয়ার্ডের দত্তপাড়া টেকবাড়ি এলাকায় এঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী সোহেল টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনার পর থেকে সুজন ও তার পিতা আকরাম গা-ঢাকা দিয়েছে। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, তফশিল বর্ণীত দত্তবাড়া মৌজার সিএস-৩০৫, এসএ-৪৬৩ ও আরএস-৬৪১ খতিয়ানের আরএস ১৯৫ নং দাগে ৬ কাটা জমির মালিক দত্তপাড়া টেক বাড়ির আবুল হাশেম মোল্লার ছেলে মো: সোহেল মোল্লা, ক্রয় সূত্রে জমির মালিক সোহেল তার ৬ কাটা জমি বিক্রি করার ঘোষনা দেওয়ার পর থেকে সুজন ও তার পিতা আকরাম বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে আসছে এরিধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকালে সোহেল তার জমি বিক্রি করার জন্য এক খরিদদার নিয়ে আসে। এসময় সোহেল খরিদদারোর জমি দেখাতে নিয়ে গেলে সুজন ও তার পিতা আকরাম খরিদদারের সামনে এই জমি সোহেলের নাই মর্মে বিভিন্ন কথা বার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করে। এসময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয় একপর্যায়ে সুজন ও আকরাম কিছু লোকজন ডেকে নিয়ে সোহেলের উপর অতর্কিত হামলা চালাই এতে সোহেলের ডান হাত ভেঙ্গে যায়। এসময় আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেয় এবং সেখানে চিকিৎসা করেন। এবিষয়ে সোহেল নিজে বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগে উল্লেখ করেন সুজন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী সে ও তার পিতা আকরাম গত ১ বছর যাবৎ জায়গা-সম্পত্তি নিয়ে আমার সাথে বিভিন্ন ঝামেলা ও ঝগড়া করে আসছে। আমার নিজস্ব জমি আমি বিক্রি করতে চাইলে তারা আমাকে বিক্রি করতে দেয়না এবং আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। সুজন ও আকরাম আমাকে প্রতিনিয়ত হুমকি/ধামকি দিতো যার কারনে আমি আমার জমিটি বিক্রি করতে পারেনি। অদ্য ২৪-০৭-২০২৫ ইং তারিখ বিকাল ৫ ঘটিকার সময় আমি আমার নিজস্ব জমি বিক্রি করার জন্য কাস্টমার নিয়ে গেলে সুজন ও তার পিতা আকরাম আমাকে দেখা মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি ন্যায়সঙ্গত প্রতিবাদ করলে তারা আমাকে পিস্তল দিয়ে ডান হাতে আঘাত করে হাত ভেঙ্গে ফেলে এবং শরীরে নিলাফুলা জখম করে। পরবর্তিতে আমার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন আমাকে তাদেের হাত থেকে উদ্ধার করে। বিবাদীদের এমন এলোপাতাড়ি মারধর এর কারনে আমি শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। তিনি আরো উল্লেখ করেন সুযোগ পেলে বিবাদীরা আমার বড় ধরনের ক্ষতি করবে বলে আশঙ্কা করছি। এবিষয়ে সুজন ও তার পিতা আকরামের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি। তাদের না পাওয়ার করণে বক্তব্য নেওয়া সম্ভব হইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর