• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

ঢাকায় ‘লকডাউন’ ঘিরে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ সদস্য আটক করেছে র‌্যাব-১

grambarta / ১১৪ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও গাজীপুরের শ্রীপুর এলাকায় ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন সময় দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ ১২ ও ১৩ নভেম্বর ২০২৫ তারিখে “ঢাকা লকডাউন” কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচির অংশ হিসেবে ১৩ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন বিএনএস সেন্টারের সামনে নাশকতার চেষ্টা চালানোর সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোঃ আব্দুস সালাম বাঙ্গালী (৫৪), মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (আওয়ামী লীগ), পিতা-মৃত আব্দুর রশিদ বাঙ্গালী, মাতা-মোছাঃ হামিদা আক্তার, সাং-রায়পুর, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা। শাহিন ভূইয়া (২৫), পিতা-মৃত হাবিবুর রহমান ভূইয়া, মাতা-দোলেনা আক্তার, সাং-ঢুপি চান্দাইল, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা ও শাহিন সানা (২৪), পিতা-মুছা সানা, মাতা-আছিয়া বেগম, সাং-মহিষকুড়, পো-শ্রীউলা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। র‌্যাব-১ জানায়, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর