• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ভেঙে পড়ল পুরাতন তালগাছ : পথচারীর মৃত্যু, গুরুতর আহত ২ আনসার সদস্য আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ডাকাত মিলন গ্রেফতার গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্ব ও গাছা মেট্রো থানা এলাকায় কর্মজীবী দলের লিফলেট বিতরণ গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির পথসভায় জনস্রোত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত নিত্যপণ্যের কৃত্রিম সংকট, হাসপাতালের ভুয়া বিল ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের তিনটি এনফোর্সমেন্ট অভিযান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্বের ৪৩ নং ওয়ার্ডে কৃষকদলের লিফলেট বিতরণ টঙ্গীতে ধানের শীষের প্রার্থী রনির সঙ্গে ট্রান্সপোর্ট মালিক সমিতি-ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত সমুদ্রের ডাকে মিলনমেলা : টঙ্গী রিপোর্টার্স ক্লাবের তিন দিনের আনন্দ ভ্রমণে কক্সবাজার মুখর

টঙ্গীতে ভেঙে পড়ল পুরাতন তালগাছ : পথচারীর মৃত্যু, গুরুতর আহত ২ আনসার সদস্য

grambarta / ২৬ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পশ্চিম থানাধীন পিপলস সিরামিকসের সামনে একটি পুরাতন তালগাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন আনসার সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ করে সড়কের পাশের তালগাছটি ভেঙে তিন টুকরো হয়ে রাস্তায় পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়। একই ঘটনায় দায়িত্বরত দুইজন আনসার সদস্য গুরুতর আহত হন। আহত আনসার সদস্যদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ টঙ্গী শহীদ আহসানউল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর