• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্বের ৪৩ নং ওয়ার্ডে কৃষকদলের লিফলেট বিতরণ

grambarta / ৯১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বিএনপির অঙ্গসংগঠন কৃষকদল। এরই ধারাবাহিকতায় টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ৪৩ নং ওয়ার্ডের বিসিক ফকির মার্কেট এলাকায় ৪৩ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ ভোটারদের মাঝে প্রার্থীর পরিচিতি, নির্বাচনী অঙ্গীকার ও ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি শাহ সুফি আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহাম্মেদ শাহিন, কৃষক দল নেতা হুমায়ূন কবির, আবু হানিফ হোসাইন মোল্লা, কাজী বিল্লাহ হোসেন, তোতা মিয়া, কুদ্দুস, মিলন, তাজুল বাবুল, নয়ন, দুলাল, লিমন, এনামুল হকসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয় ভোটারদের মধ্যে এই কর্মসূচিকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায় বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর