• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির সাধারণ মানুষের হৃদয়ে থাকতে চান : নাজমুল মন্ডল সাধারণ মানুষের হৃদয়ে থাকতে চাই : কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা নাজমুল মন্ডল মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা : ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের শুভেচ্ছা রোজার শুরুতেই লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধি, রোজাদারদের ভোগান্তি বৃদ্ধি গাজীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন টঙ্গীতে র‍্যাবের মাদক বিরোধী অভিযান : ৭ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, ৪ নারী গ্রেফতার লক্ষ্মীপুর-৩ থেকে বিজয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে টঙ্গী ৫৫ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী জহিরুলের শুভেচ্ছা গাজীপুরের বোর্ডবাজারে র‍্যাব-১ এর অভিযান : প্রায় ৬২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১ ধানের শীষের বিজয়ে উচ্ছ্বসিত কর্মজীবী দল : টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাধারণ মানুষের হৃদয়ে থাকতে চান : নাজমুল মন্ডল

grambarta / ১০ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : রাজনীতি মানেই ক্ষমতার প্রদর্শন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ অঙ্গীকার। সেই অঙ্গীকার বুকে নিয়েই এগিয়ে চলেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নাজমুল হোসেন মন্ডল। গাজীপুর মহানগরের ৪৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও সাহসী তরুণ নেতা হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ছিলেন। তাঁর বিশ্বাস মানুষের ভালোবাসাই একজন রাজনীতিকের সবচেয়ে বড় শক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল মন্ডল দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে তিনি শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থানে সহযোগিতা করেছেন। করোনা মহামারীর সময়েও তিনি নিজস্ব তহবিল ও সহযোগীদের নিয়ে ওয়ার্ডের অলিগলিতে ঘুরে ঘুরে রিকশাচালক, ভ্যানচালক ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান প্রদান এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নাজমুল মন্ডল। তিনি মনে করেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ পাবেন। নাজমুল মন্ডল বলেন, আমি বিশ্বাস করি, মানুষের সেবা করাই রাজনীতির মূল উদ্দেশ্য। ৪৩ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে চাই। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি। নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তর করতে চাই। তিনি আরও বলেন, আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ৪৩ নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাল্লাহ। স্থানীয় বাসিন্দারা জানান, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে নাজমুল মন্ডল ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন। তারা আশা করছেন, কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ৪৩ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন। রাজনীতির অঙ্গনে অনেকেই আসেন-যান, কিন্তু মানবিক কাজই একজন নেতাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে। সেই প্রত্যাশা নিয়েই ৪৩ নং ওয়ার্ডে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে এগিয়ে চলেছেন নাজমুল মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর