জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ দর্শনা থানার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাতে পরিচালিত এ অভিযানে দর্শনা থানার মামলা নং-১২(০৪)২৬, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ এর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রাজু আহম্মেদ (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি মোঃ আক্তার হোসেনের ছেলে । তার বাড়ি দক্ষিণ চাঁদপুর মল্লিকপাড়া, থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রাজু আহম্মেদ উক্ত মামলার পুরাতন পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।