• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী . নুরুল ইসলাম (নুরু) মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন নিউ মন্নু ফাইন কটন মিলস্ এর এমডি আব্দুল সালাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন টঙ্গী পশ্চিম থানা তাঁতিদলের সভাপতি সোহেল সিদ্দিকী

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

grambarta / ৭ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

গ্রামবার্তা ডেস্ক : মহান মে দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এলাকায় শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে বহু শ্রমিক আত্মাহুতি দেন। পরবর্তীতে তাঁদের আত্মত্যাগের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ বা ‘মে দিবস’ হিসেবে পালিত হতে থাকে। তিনি আরও বলেন, মহান মে দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই একটি দেশের অর্থনীতি সচল থাকে এবং উন্নয়নের চাকা ঘুরতে থাকে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের খাদ্য উৎপাদন, শিল্পোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে। কাজী মইনুল ইসলাম মনু বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের কৃষক ও শ্রমজীবী মানুষ দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাঁদের অধিকার সংরক্ষণ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠন করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, মহান মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার প্রতীক। এ দিবস আমাদেরকে শ্রমিকদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। মহান মে দিবস উপলক্ষে তিনি সকল শ্রমজীবী মানুষের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর