• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বঙ্গবন্ধু সেতু এলাকায় ১০ কিলোমিটার যানজট

grambarta / ২৭৬ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর ওপর গভীর রা‌তে পরপর দুইটি ট্রাক বিকলের ফ‌লে টোল আদায় বন্ধ থাকা এবং ঘন কুয়াশার কার‌ণে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে কোথাও যানজট ও ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোররাত থে‌কেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়‌কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতিতে পরিবহন চলাচল কর‌ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর রাতে দুইটি ট্রাক বিকলের পর দুই দফায় টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কে পরিবহনের ধীরগতি কমিয়ে আনতে কাজ করা হ‌চ্ছে। মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর ৬টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহন ধীর গতিতে চলাচল করেছে। এখনো প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রাতে সেতুতে দুইটি ট্রাক বিকল হয়। এতে কিছু সম‌য়ের জন‌্য সেত‌ু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সেতুর ওপর থে‌কে ট্রাক দুইটি অপসারণ করা হয়। এ ছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ রোধে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সতর্কতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিমে মাইকিং করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর