• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

কুষ্টিয়ার মিরপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার

grambarta / ১৯৪ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার মিরপুরে মাঠের মধ্যে থেকে আজিবার রহমান (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আজিবার একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারি গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠে ঘাসের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মিরপুর থানা পুলিশ এসে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত আজিবার চুরির সাথে জড়িত। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর