• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

কুষ্টিয়া র‌্যাব-১২’র মাদক বিরোধী অভিযান : ২৫৯ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক কারবারী আটক

grambarta / ২৪৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫৯ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬ টার সময় কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বৈদ্যনাথতলা গ্রামে থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বৈদ্যনাথতলা গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আটক করা হয় কুষ্টিয়া জেলার চরদিয়াড় গ্রামের লুৎফর মালিথার ছেলে ফৌরদোস মালিথা(৪২),বৈদ্যনাথতলা গ্রামের মৃত শাহাদত মালিথার ছেলে সাজদার হোসেন (৪৩) ও বৈদ্যনাথতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে বজলুর রহমান কে (৩৮) তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫৯ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ৭,৭৭,০০০/-টাকা । গ্রেফতারকৃত আসামি   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর