• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট অ্যালার্ট জা‌রি

grambarta / ২১৮ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদা‌হের কার‌ণে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য ‌বিভাগ থে‌কে জেলায় হিট অ্যালার্ট জা‌রি করা হ‌য়ে‌ছে। এদিকে, এ অব্যাহত তীব্র তাপদাহের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। গত ১৬ এপ্রিল দে‌শের স‌র্বোচ্চ তাপমাত্রা ৪০ দশ‌মিক ৬ ডিগ্রি সেল‌সিয়াস ছিল চুয়াডাঙ্গায়, ১৭ এপ্রিল দে‌শের স‌র্বোচ্চ তাপমাত্রা ৪০ দশ‌মিক ৮ ডিগ্রি সেল‌সিয়াস ছিল চুয়াডাঙ্গা এবং সর্ব‌শেষ বৃহস্পতিবার দে‌শের স‌র্বোচ্চ তাপমাত্রা ৪০ দশ‌মিক ৪ ডিগ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে চুয়াডাঙ্গা ও য‌শো‌রে। টানা তীব্র তাপদাহ ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণীকূল। হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা। এদিকে, তীব্র তাপদাহে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের সিনিয়র পর্য‌বেক্ষক রা‌কিবুল হাসান ‍বৃহস্পতিবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দিকে তাপমাত্রার এ তথ্য নি‌শ্চিত ক‌রে বলেন, আরো কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও রাত ও দিনের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দিনের বেশির ভাগ সময় প্রখর তাপে উত্তপ্ত থাকছে জেলা জুড়ে। দিনের বেলায় সাধারণ মানুষ বাইরে কম বের হচ্ছেন। শ্রমজীবী মানুষেরা বের হলেও ফাঁকা রাস্তায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। তাই একটি প্রশান্তির খোঁজে গাছের নিচে ছায়াযুক্ত স্থানে আশ্রয় নিচ্ছেন তারা। আবার অনেকে সড়কের পাশের শরবত ও মাঠা খেয়ে একটু স্বস্তি খুঁজছেন, কেউবা গাছতলায় ছায়ায় বসে কাটিয়ে দিচ্ছেন দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর